Skip to content

বাগমারায় ৩ জেএমবি সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার সগুনা পূর্বপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার (০৬ মার্চ) ভোরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি ককটেল, সাতটি পেট্রোল বোমা ও বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ এর মিডিয়া উইং কর্মকর্তা এএসপি শ্যামল কুমার চৌধুরী এসব তথ্য জানান।

আটকেরা হলেন আমিনুর রহমান সুপন (৩৫), আবু সাঈদ (২৮) ও শাহেন শাহ (৫২)। তাদের র‌্যাব-৫ এর সদর দফতরে রাখা হয়েছে। জিজ্ঞেসাবাদ শেষে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫