Skip to content

বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় রাউন্ড: মাশরাফি

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত রওয়ানা হওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় সাংবাদিকদের এ লক্ষের কথা জানান তিনি।

এরআগে সকাল সোয়া ৮টায় মাশরাফি বাহিনী হযরত ৬নং গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

মাশরাফি আরো বলেন, টি-টোয়েন্টিতে আমরা তেমন ধারাবাহিক ছিলাম না। কিন্তু সম্প্রতি দুটি বড় ম্যাচ জিতে আমাদের কনফিডেন্স বেড়েছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠা।

বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ভারতের উদ্দেশে জেট এয়ারওয়েজে করে ঢাকা থেকে দিল্লিতে উড়াল দেবেন টাইগাররা।

সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা পৌঁছাবেন তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই বলতে গেলে মাত্র এক দিন সময় পাচ্ছে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ০৩ এপ্রিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫