Skip to content

ক্যারিয়ারের জন্য প্রেমের জলাঞ্জলি

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: গেল বছরে অমিতাভ বচ্চন ও ধানুশের সঙ্গে ‘সামিতাভ’ নামের ছবিতে প্রথমবার অভিনয়ে পা রাখলেন সুপারস্টার অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান। ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। আর এরজন্য অক্ষরা দায়ি করছেন নিজের প্রেমকে! আর তাই এবার প্রেমকে জলাঞ্জলি দিয়ে এবার ক্যারিয়ার গড়ার দিকে অক্ষরা ও প্রেমিক তানজু!

বাবা কমল হাসান ভারতের সুপারস্টারদের একজন। রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের সঙ্গে উচ্চারিত হয় তার নাম। বড় বোন শ্রুতি হাসানও বেশ জনপ্রিয়। তামিল তেলেগু ছাড়াও বলিউডেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। কিন্তু অভিনয়ে এমন সফল পরিবারের সন্তান হয়েও নিজের কারিশমা দেখাতে পারছেন না অক্ষরা হাসান। কিন্তু কেন?

ভারতীয় স্পটবয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিনেতা তানজু বীরবানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুপারস্টার অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান। তানজুও একজন অভিনেতা। ২০১৩ সালে তারও প্রথম ছবি ‘লাভ ইউ সুনিও’ ব্ক্স অফিসে মুখ থুবরে পড়ে। তানজুর ছবিটিও ব্যবসা করতে পারেনি অক্ষরার সামিতাভের মত। দুজনের কোনো ছবিই যখন বক্স অফিসে মানুষ টানতে পারছে না, তখন মূল মঞ্চে পরামর্শক হিসেবে চলে আসলেন অক্ষরার বাবা কমল হাসান ও প্রেমিক তানজুর বাবা অগ্নিরোথি!

দুই বাবা মিলে তাদেরকে পরামর্শও দিলেন অনেক। বললেন প্রেমের সম্পর্কটাকে এত গাঢ়ভাবে না দেখে আপাতত তাদের ক্যারিয়ারের দিকে মনযোগ দিতে। যখন তারা একটা কমফর্টজোনে চলে যাবে ক্যারিয়ার নিয়ে, তখন চুটিয়ে প্রেম করলেও সমস্যা নেই। কারণ, ক্যারিয়ারের মুখ্যম সময়টা যে এখনই যাচ্ছে!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫