Skip to content

সিডনির ইংগেলবার্নে গুলি বিনিময়, নিহত ১

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

অস্ট্রেলিয়া (সিডনি) : সিডনির সাউথ ওয়েস্টার্ন এলাকা ইংগেলবার্নে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।

সোমবার সকালে স্থানীয় সময় পৌনে ১১টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ও এবিসি নিউজ সূত্রে এ খবর জানা গেছে।

পুলিশের টেকটিক্যাল অপারেশন বিভাগ ও রায়োট স্কোয়াড পুলিশ ইংগেলবার্নে শিল্প এলাকার হিলড রোড ঘিরে রেখেছে। একজন বন্দুকধারী এখনো ভিতরে আছে বলে পুলিশ জানিয়েছেন। তবে ওই শিল্প এলাকার ভিতরে বন্দুকধারীরা কোনো হোস্টেজকে আটকিয়ে রেখেছে কিনা তা জানা যায়নি। উক্ত এলাকা সাধারণ জনগণের চলাচলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আহত দুইজনের মধ্যে একজনের কাঁধে ও অপরজনের পায়ে গুলি লেগেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বর্তমান অবস্থা জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫