Skip to content

মেইনে হিলারিকে হারালেন স্যান্ডার্স

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরো এক ধাপ এগুলেন ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স। তিনি রোববার মেইনে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে বিপুল ভোটে পরাজিত করেছেন। গত দু দিনের মধ্যে এটি তার তৃতীয় বিজয়। এর আগে তিনি নেব্রাস্কা ও ক্যানসাসে জয় পেয়েছিলেন। এ নিয়ে তিনি মোট পাঁচটি রাজ্যে জয় পেলেন।

অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনের লড়াইয়ে পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।

দারুনভাবে লড়াইয়ে ফিরলেন ডেমেক্রেট দলের বার্নি স্যান্ডার্স। মাত্র দু দিনের ব্যবধানে একটানা তিনটি অঙ্গরাজ্যে জয় পেলেন তিনি। মেইনে এ পর্যন্ত ৯১ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এতে স্যান্ডার্স পেয়েছেন ৬৪ ভাগ ভোট। এই রাজ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পেয়েছেন মাত্র ৩৬ ভাগ ভোট। হিলারি এর আগে লুজিয়ানা, সাউথ ক্যারলিনা, নেভাদা ও আইওয়াসহ মোট চারটি অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন।

তারপরও যুক্তরাষ্ট্রে প্রার্থীতা বাছাইয়ে লড়াইয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ও ট্রাম্পই এগিয়ে রয়েছেন। আগামী ১৫ই মার্চ আরও অন্তত পাঁচটি রাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫