স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। যা গত মাসে অর্থাৎ জানুয়ারিতে ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। একই সঙ্গে যা গত ৪১ মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক থেকে এ তথ্য উঠে আসে।
বৈঠকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
