Skip to content

তিন মামলায় জামিন, মির্জা আব্বাসের মুক্তিতে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তিতে আর বাধা নেই। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হাই কোর্ট জামিন দেয়ায় মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

মির্জা আব্বাসের বিরুদ্ধে মোট তিনটি মামলা ছিল। তিনটি মামলাতেই তিনি এখন জামিন পেলেন। তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

শাহবাগ থানায় দুদক এ মামলাটি দায়ের করেছিল। সে মামলায় তিনি নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে আসলে বুধবার (৯ মার্চ) শুনানি শেষে হাই কোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন। মির্জা আব্বাস বর্তমানে বারডেমে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার আইনজীবী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫