Skip to content

শ্রমিকদের ধর্মঘট উত্তরাঞ্চলে তেল সরবরাহ বন্ধ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

সিরাজগঞ্জ: জামালপুরে ট্যাংকলরিসহ চালককে আটকের প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

বুধবার (০৯ মার্চ) সকাল থেকে গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালনের কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ি উত্তরাঞ্চল ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে।

উত্তরবঙ্গ ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, মঙ্গলবার (০৮ মার্চ) রাতে ট্যাংকলরিসহ চালক সাইফুল ইসলামকে বিনা অপরাধে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। তার মুক্তির জন্য পুলিশকে অনুরোধ করলেও তারা শোনেনি। তাই বুধবার সকাল থেকেই আমরা কাজে যোগ দিইনি। ফলে উত্তরবঙ্গসহ আশপাশের জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আটক লরিচালকের মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, লরির এক চালককে আটক করায় তারা শ্রমিকরা তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিষয়টি মিমাংসার প্রক্রিয়া চলছে।

বাঘাবাড়ি যমুনা ওয়েল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আজিজ জানান, বর্তমানে বোরো আবাদের এই মৌসুমে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেন মিলে প্রায় ২০ লাখ লিটার তেল উত্তরবঙ্গে সরবরাহ হলেও সকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে তা সরবরাহ করা যাচ্ছেনা। তাই কার্যত বন্ধ হয়ে পড়েছে পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানির বাঘাবাড়ি ডিপু গুলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫