Skip to content

সারা দেশে হয়ে গেলো আংশিক সূর্যগ্রহণ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: পৃথিবীর কোথাও আশিংক কোথাও বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শেষ হলো আজ। বাংলাদেশের বিজ্ঞান বিষয়ক সংগঠন অনুসন্ধিৎসু চক্র জানায়, দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। ঢাকার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় চলে । সূর্যগ্রহণ শেষ হয় ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে।

বাংলাদেশের পাশাপাশি আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো পুবের দেশগুলোতে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিট ৯ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় বিকাল ৩টা ৮ মিনিট ১৪ সেকেন্ডে শেষ হয়। আর ইন্দোশিয়ার কিছু দ্বীপ থেকে ওইদিন পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোন পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না।

সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছিল এ পর্যবেক্ষণে আধুনিক যন্ত্রপাতি সহ থাকছে সকল ব্যবস্থাও ছিল। রাজধানীর সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ঢাকার গ্রিন মডেল টাউন, মান্ডায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫