Skip to content

ঝিনাইদহে রাতের আধারে ২০ লাখ টাকার সরকারি গাছ কর্তন প্রশাসন নীরব !

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের শৈলকুপার প্রতাপনগর-মহিষাডাঙ্গা রাস্তার সামাজিক বনায়নের ২০ লাখ টাকার সরকারী গাছ রাতের আধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ নিয়ে প্রশাসনে কোন উচ্চবাচ্য নেই। পুলিশ একেবারেই নীরব রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে শৈলকুপার আবাইপুর ইউনিয়নে দুই কিলোমিটার রাস্তায় পাঁচ হাজার গাছ ছিল। সেখানে এখন এক হাজার গাছ আছে। বাকী ৪ হাজার গাছ রাতারে আধারে কেটে ফেলা হয়েছে। এই গাছ কাটার সাথে প্রশাসনের যোগসাজস আছে বলে স্থানীয় গ্রামবাসির অভিযোগ। রাস্তার পাশে অন্তত একশ গাছের শেকড় পড়ে আছে। ধাওড়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, রাতের আধারে যখন গাছ কাটে, বাধা দিতে ভয় পায় এলাকার মানুষ। গাছ কাটার সময় বহুবার পুলিশকে ফোন দেয়া হলেও ব্যাস্ততার অজুহাতে পুলিশ আর ঘটনাস্থলে আসেনি। সামাজিক বনায়ন কমিটির কমিটির সদস্য সিতলী গ্রামের সাঈদ খান জানান, বড় বড় বাবলা, মেহগুনি, ও গামারিসহ লাখ লাখ টাকার গাছ কাটার সময় শৈলকুপা থানা পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি। মহিষাডাঙ্গার রফিকুল ইসলাম বলেন, অভিযোগ দিলেও বণবিভাগ কোন ব্যাবস্থা নেয়নি, এমনকি দেখতেও আসেনা। নাগিরাটের মুক্তার হোসেন বলেন, নিচ থেকে শুরু করে উপর মহল পর্যন্ত ম্যানেজ করে সরকারী এই গাছ কেটে নেওয়া হয়েছে। প্রতাপ নগরের ইখতিয়ার বলেন, গত রাতে গাছ কাটার সময় গ্রামবাসি তাদের ধাওয়া দিলে তারা করাত রেখে পালিয়ে যায়। এ ব্যপারে শৈলকুপা থানার ওসি মুহিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে কেউ ফোন দেয়নি। আমি নতুন এসেছি। হয়তো আগের কোন ওসিকে ফেন দিতে পারে। এ ব্যাপারে ফরেষ্ট অফিসার খাইরুল আলম বলেন, রাত ১২ টার দিকে ফোন দিলে আমি গ্রামবাসিকে সহায়তা করতে বলি। কিন্তু তারা কেও আমাকে সহায়তা করেনি। এখন উল্টো আমাকে দোষারোপ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫