Skip to content

সুন্দরবনে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ দস্যু নিহত

স্টাফ রিপোর্টার ॥

বাগেরহাট: সুন্দরবনে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নয়ন বাহিনীর প্রধানসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে ৪শ’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় জেলেদের মাধ্যমে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত করেছে র‌্যাব। এরা হলেন- নয়ন বাহিনীর প্রধান মনির (৩৫) ও উপ-বাহিনী প্রধান ইনাম (৩০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫