Skip to content

ঝিনাইদহে কারখানায় আগুন, বিদেশিসহ দগ্ধ ৪

ঝিনাইদহ প্রতিনিধি ॥
জেলার সদর উপজেলার অচিন্তনগর তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডে আগুনে চার ব্যক্তি দগ্ধ হয়েছে। দগ্ধদের একজন বিদেশি নাগরিক।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। জানা যায়নি আগুন লাগার কারণও।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে অচিন্তনগর তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫