Skip to content

নিষিদ্ধ হচ্ছেন আরাফাত সানি

স্পোর্টস ডেস্ক ॥

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দিনই দুসসংবাদটা গেলো মাশরাফি বিন মুর্তজাদের ড্রেসিংরুমে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে জয় পাওয়ার পরপরই আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন মাঠের দায়িত্ব পালন করা দুই আম্পায়ার।

ধর্মশালার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদের কাছে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে নিজেদের সন্দেহের কথা জানান আম্পায়াররা। দেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তবে এখনই পরীক্ষার মুখে পড়তে হচ্ছে না সানিকে। আরো একটু সময় আম্পায়াররা দিতে চান এই বাঁহাতি স্পিনারকে। বাছাইপর্বের বাকি দুই ম্যাচেও যদি তার অ্যাকশনে সমস্যা দেখা যায়, তাহলেই নাকি সন্দেহের কথা জানানো হবে আনুষ্ঠানিকভাবে।

নিয়ম অনুযায়ী, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ না হলে এ নিয়ে আলোচনা করার কোন নিয়ম আম্পায়ারদের নেই। সন্দেহ প্রকাশ করা মানেই সেটি আনুষ্ঠানিক। তবে বোলিং অ্যাকশন সন্দেহজনক হলেও পরবর্তী অন্তত ২৮ দিন বোলিংয়ে বাধা থাকে না।

সন্দেহ প্রকাশের ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোলারকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার রিপোর্ট আসে পরবর্তী ১৪ দিনের মধ্যে। রিপোর্টে অ্যাকশনকে অবৈধ বলা হলে অ্যাকশন শোধরানো পর্যন্ত বল করতে পারেন না ওই বোলার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫