Skip to content

ক্যাটরিনার নতুন বাড়ি খুঁজে দিলেন কে?

বিনোদন ডেস্ক ॥

প্রেম ভেঙেছে। তাই প্রাক্তন রণবীর কাপূরের বাংলো যে ক্যাটরিনা কাইফ ছাড়বেন এটাই তো স্বাভাবিক। কিন্তু আসল খবর অন্য। ক্যাটকে নতুন বাড়ি খুঁজে দিতে কে সাহায্য করছেন জানেন? তিনি রেশমা শেট্টি। সালমান খানের সেক্রেটারি!

গত রবিবারই দু’জনকে একসঙ্গে দেখা গেছে। বান্দ্রায় বেশ কয়েকটি বাড়ি দেখেছেন তাঁরা। কিন্তু কোনো বাড়ি এখনো তাঁদের পছন্দ হয়নি। এমনিতেই বলি-টাউনে কেউ সমস্যায় পড়লে সাহায্যে এগিয়ে আসেন সল্লু মিঞা। আর ক্যাটরিনার ক্ষেত্রে যে ভাইজান একটু বেশিই স্পর্শকাতর হবেন, সে আর আশ্চর্য কী?

তবে কি ‘সিলভার স্যান্ডস’-এর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে শেষে কি খান-বাংলোতেই গিয়ে উঠবেন নায়িকা? এমন গুঞ্জন বলি-মহলের আনাচে-কানাচে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫