Skip to content

দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে সাবেক সচিব ইকবাল মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।

সেই সঙ্গে প্রতিষ্ঠানটির একটি কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা জজ আমিনুল ইসলাম। তিনি নিয়োগ পেয়েছেন বিদায়ী কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদে।

ইকবাল মাহমুদ দু’জনই প্রশাসন ক্যাডারের ৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ এর আগে বিটিআরসি’র চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলেও তিনি যোগদান করেননি।

ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৯ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যান। তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫