Skip to content

সিরিজ বোমা হামলায় ৪ জেএমবির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনায় সময় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) টিএসসি এলাকায় বোমা বিস্ফোরণের মামলায় চার জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্বিতীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামিরা হলেন- কাউসার আলম সুমন, ইউনূস মিয়া, মেহেদী হাবিব ও আশরাফুল ইসলাম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সালাহউদ্দিন ওরফে সালেহিনসহ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫