Skip to content

ডিশের বিল চাওয়ায় গুলি, পুলিশ কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে ডিশের বিল সংগ্রহ করতে গিয়ে পুলিশের রোষানলে পড়েছেন এক ক্যাবল ব্যবসায়ী। এসময় আল আমিন নামের ওই ডিশ ব্যবসায়ীকে লক্ষ্য করে একরাউন্ড গুলি চালান এএসআই শামীম। তিনি বাংশাল থানায় কর্মরত।

শুক্রবার বেলা ১২টার দিকে খিলগাঁও নন্দিপাড়ার ৫ নম্বর রোডে আল আমিন (২২) নামের এক ক্যাবল ব্যবসায়ীকে গুলি করেন। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেয়া হয়। তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।

তিনি জানান, এএসআই শামীম খিলগাঁও নান্দিপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওই বাসার ডিশের বিল নেয়াকে কেন্দ্র করে আল আমিনের সাথে এএসআই শামীমের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে শামীম আল আমিনকে লক্ষ্য করে গুলি চালান। পরে এ ঘটনায় জড়িত এএসআই শামীমকে খিলগাঁও থানা পুলিশ আটক করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫