Skip to content

কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ॥
স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণ ও ইনসার্ভিস ডিপ্লোমার কোর্স চালুর দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

শুক্রবার (১১ মার্চ) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন-সংগঠনের সভাপতি শফিউর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশন ও টেকনিক্যাল মর্যাদা প্রদানের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

অবিলম্বে পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূর ও ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালু করার দাবি জানান বক্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫