Skip to content

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী নেয়া স্থগিত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : বিদেশি কর্মী নেয়া সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। শনিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী দাতো সেরি আহমেদ জাহিদ হামিদি।

তিনি বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী আনার পরিকল্পনাও বাতিল।

তিনি জানান, নতুন করে আর একজনও বিদেশি কর্মী নেয়া হবে না। এখন চাকরিদাতারা চাইলে বর্তমানে দেশে অবস্থানরত অবৈধ অথবা বৈধতার মেয়াদোত্তীর্ণ কর্মীদের জন্য বৈধতা চেয়ে আবেদন করতে পারেন।

তিনি আরো জানান, আগামী ৩০ জুন পর্যন্ত বৈধতার আবেদনের শেষ সময় ছিল। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

বারবার বলার পরও নিয়োগকারীরা সরকারের নির্দেশনাকে উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশও করেন তিনি। মালয়েশিয়ায় আর কোনো অনিবন্ধিত শ্রমিক থাকতে পারবে না বলেও জানিয়ে দেন।

এদিন নিজ নির্বাচনী এলাকায় নতুন গ্রামপ্রধানের নিয়োগপত্র হস্তান্তরের সময় এ তথ্য জানান উপপ্রধানমন্ত্রী (তিনি স্বারষ্ট্রমন্ত্রীও বটে)।

>> ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

>> কর্মী নিয়োগ চুক্তির পরদিনই স্থগিত করলো মালয়েশিয়া

>> কর্মী সঙ্কটের কথা স্বীকার করলো মালয়েশিয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫