Skip to content

বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির অমর একুশে হল

স্টাফ রিপোর্টার ॥

ঢাবি : ‘রক্তে মশাল জ্বেলে জাগো, পোড়াতে অন্ধকার’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল ডিবেটিং ক্লাব। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল বিতর্কধারা তিন দিনব্যাপী এ ‘বোরাক রিয়েল স্টেট ৯ম সূর্য সেন স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব’ আয়োজন করে।

শনিবার (১২ মার্চ) রাতে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এতে অংশগ্রহণ করবে ৫৬টি বিতর্ক ক্লাব।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে চূড়ান্ত পর্বে উপনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ডিবেটিং ক্লাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ ডিবেটিং ক্লাব। তাদের বিতর্কের বিষয় ছিল ‘এ সংসদ মনে করে প্রচলিত রাজনীতির বৈপ্লবিক পরিবর্তন ছাড়া ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।’

এতে সরকার দলের হয়ে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিরোধীদলে ছিল অমর একুশে হল। চ্যাম্পিয়ন হয়েছে অমর একুশে হল। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন জালিশ মাহমুদ।

কলেজ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় নটরডেম কলেজ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ। তাদের বির্তকের বিষয় ছিল ‘ক্রিকেট উন্মাদনা আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় চিন্তা থেকে বিচ্যুত করছে।’ সরকার দলের ভূমিকায় ছিল বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ ও বিরোধীদলে ছিল নটরডেম কলেজ। চ্যাম্পিয়ন হয়েছে আব্দুর রউফ কলেজ। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, বিতর্কের মাধ্যমে মানবসমাজ বিকশিত হয়। বিতর্ক জীবনকে সুন্দর ও পরিশোধিত করে। নতুন প্রজন্মকে তিনি বিতর্ক চর্চার মাধ্যমে জাতির আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সূর্যসেন বিতর্ক ধারার সভাপতি আহমেদ জোবায়ের এর সভপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

সমাপনী বক্তা ছিলেন হলের প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেড়ারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন সূর্যসেন বিতর্ক ধারার মডারেটর আব্দুল মোমেন মিল্টন, ডিউডিএস এর সভাপতি জিএম আরিফুজ্জামান প্রমুখ।

বিতর্ক ধারার নতুন কমিটি
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ২০১৬ সেশনের বিতর্ক ধারার ২১ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি মনোনীত হয়েছেন মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পদক হয়েছেন ইমরান হোসেন আপেল।

সহ-সভাপতি (১) সাইয়েদ শাফায়াত, সহ-সভাপতি (২) ফখরুল আমিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক বনী আমিন রাকিব, প্রচার সম্পাদক মুকুল হোসেন, লিয়াজো সম্পাদক শাফিউর রহমান, অনুষ্ঠান সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫