Skip to content

শিক্ষার্থীদের স্কুলবাস দিতে বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য স্কুলবাস দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে আল্ট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দু’টি স্কুলে সাতটি স্কুলবাসের চাবি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, সমাজের বিত্তবানরা যদি স্কুলে বাস উপহার দেন তাহলে শিক্ষার্থীদের আসা-যাওয়ার যেমন সুবিধা হবে, তেমনি রাজধানীর প্রাইভেটকারের ওপর চাপ কমে যাবে; কমে যাবে যানজটও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫