Skip to content

সবার আগে কে, তামিম নাকি সাকিব?

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ২৬ বলে ৪৭ রান করেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। আর তাতে বাংলাদেশের হয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। ৪৮ ম্যাচে ২২.৪৭ গড়ে তামিম করেন ৯৮৯ রান। যা ৪টি ফিফটিতে সমৃদ্ধ। ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮* রানের ইনিংস রয়েছে এর মধ্যে।

ওই ম্যাচে তামিম ইকবাল ছাড়িয়ে যান ৪৯ ম্যাচে ২২.৭৬ গড়ে ৯৭৯ রান করা সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাঁকিয়েছেন ৫টি ফিফটি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ৮৪*।

আজ রোববার ধর্মশালায় ইতিহাস গড়ার হাতছানি রয়েছে তামিম ও সাকিব দু’জনের সামনেই। ওমানের বিপক্ষে আর মাত্র ১১ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-২০ তে ১ হাজার রানের মাইফলক স্পর্শ করবেন তামিম। অপরদিকে ইতিহাস গড়তে সাকিবের প্রয়োজন ২১ রান।

তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীর প্রশ্ন, বাংলাদেশের হয়ে সবার আগে টি-২০ হাজার রানের মাইলফক ছুঁবেন কে, তামিম নাকি সাকিব? উত্তর মিলবে আজই, বৃষ্টি-বাধা উপেক্ষা করে ওমান-বাংলাদেশ ম্যাচ মাঠে গড়ালেই।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান

ইনিংস রান গড় সর্বোচ্চ ফিফটি
তামিম ইকবাল ৪৮ ৯৮৯ ২২.৪৭ ৮৮* ৪
সাকিব আল হাসান ৪৯ ৯৭৯ ২২.৭৬ ৮৪ ৫
মুশফিকুর রহিম ৪৫ ৬৫৯ ১৭.৮১ ৫০ ১
মাহমুদউল্লাহ ৪২ ৬১০ ১৮.৪৮ ৬৪* ২
সাব্বির রহমান ২০ ৪৮৫ ৩২.৩৩ ৮০ ৩

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫