Skip to content

চুরির ৬৮ হাজার ডলার ফেরৎ দিল ফিলিপাইন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া ১০১ মিলিয়ন ডলারের মাত্র ৬৮ হাজার ফেরৎ পাওয়া গেছে। ফিলিপাইন থেকে এ অর্থ ফেরৎ এসেছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব এম আসলাম আলম।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসানের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সংবাদকর্মীদের তিনি এ কথা জানান। এসময় চুরির ঘটনার দু’মাসেও মন্ত্রণালয়কে অবহিত না করায় তিনি অসন্তুষ্টিও প্রকাশ করেন।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান দেশের বাইরে অবস্থান করায় সচিব এম আসলাম আলম ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক করেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার গভর্নর দেশে ফিরছেন।

এম আসলাম আলম বলেন, ‘অর্থ লোপাটের এ ঘটনায় ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনার জন্য আগামী ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের জরুরি বোর্ডসভা ডাকা হচ্ছে। সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

সচিব বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক নয়, আইটি নিরাপত্তা এখন ব্যাংকিং খাতের সবচেয়ে বড় ঝুঁকি। লোপাটের যে টাকা ফিলিপাইনে গেছে সেখান থেকে ৬৮ হাজার মার্কিন ডলার ফেরৎ পাওয়া গেছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। ওই টাকার ৬১ মিলিয়ন ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকের একটি অ্যাকাউন্টে। বাকি ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলংকায়।’

প্রাপক প্রতিষ্ঠানের নামের বানান ভুলে সন্দেহ দেখা দেয়ায় ব্যাংক কর্মকর্তারা আটকে দেন ওই ২০ মিলিয়ন মার্কিন ডলার। যোগাযোগ করে ওই ব্যাংক কর্মকর্তার নিশ্চিত হন যে, এ টাকা চুরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে। পরে সে টাকা পাঠিয়ে দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫