Skip to content

অটোরিকশার জমা বেশি নেওয়া যাবে না

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ধর্মঘট পালনকারী অটোরিকশা চালকদের স্বার্থ রক্ষার আশ্বাস দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনস্বার্থও যেন বিঘ্নিত না হয় সেটাও দেখতে হবে।

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন খাতের বিদ্যমান সমস্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গাড়ি রেকারিং ও জেল-জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা চালকরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।

চালকদের দাবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা যে দাবির বিষয়টি উত্থাপন করছে, তাদের আইনের মধ্যে চলতে হবে, ইচ্ছামত ভাড়া নিবে, সেখানে সেখানে পার্কিং করবে এ ব্যাপারে জনস্বার্থে পুলিশকে এনফোর্সমেন্টে যেতে হবে।

মন্ত্রী বলেন, এইসব ব্যাপারে তাদের স্বার্থও দেখতে হবে, তারা গরিব মানুষ গাড়ি চালায়।

মালিকের জমা বিষয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই বেশি নেওয়া যাবে না এবং ৯০০ টাকার বেশি জমা নেওয়া যাবে না।

পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বিতরণের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন হবে এবং মতামত পেলেই আমরা ব্যবস্থা নিবো। উচ্চ আদালতের নির্দেশও অবশ্যই পালন করবো।

সভায় স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫