Skip to content

উইয়োমিংয়ে ক্রুজের কাছে ধরাশায়ী ট্রাম্প

বাংলাভূম২৪ ডেস্ক ॥

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ উইয়োমিং অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে সহজেই হারিয়ে দিলেন।
পশ্চিমাঞ্চলীয় ওই রাজ্যটিতে টেক্সাসের সিনেটর ক্রুজ ৬৬.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ১৯.৫ শতাংশ পেয়ে দ্বিতীয় এবং মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প মাত্র ৭.২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এদিকে রাজধানী ওয়াশিংটনে রিপাবলিকান দলের প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো ফলাফল জানা যায়নি।
মঙ্গলবার প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরো বড়ো ধরনের চমক দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ওইদিন যুক্তরাষ্ট্রের ধনী রাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডা, এলিনয়, মিসৌরি, নর্থ ক্যারোলিনা ও ওহিওতে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫