স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর রামপুরায় ছিনতাইকারীদের গুলিতে ইসমাইল হোসেন নামে এক দোকানকর্মী নিহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
রোববার (১৩ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে রামপুরার হাজী পাড়া এলাকার নতুন রাস্তার চশমা দোকানের সামনে এ ঘটনা ঘটে। ইসমাইল রামপুরা বিটিভি ভবনের পাশের ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি দোকানের ম্যানেজার।
ওই দোকানের মালিক মিন্টু জানান, হাজীপাড়া এলাকার আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করে রামপুরা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ইসমাইল। পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং গুলি করে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ইসমাইলের মরদেহ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস।
