Skip to content

ফুলপুরে অপহৃত শিশু গৌরীপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর থেকে অপহৃত স্কুল ছাত্রী বাবুল হোসেনকে (৯) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী আলামিন ওরফে রিফাতকে (২০) গ্রেফতার করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এস.আই) মফিজুল ইসলাম দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত শুক্রবার (১১ মার্চ) স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র বাবুল হোসেনকে অপহরণ করা হয়। পরে অপহৃতের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জেলা গোয়েন্দা পুলিশকে শিশুটিকে উদ্ধারে দায়িত্ব দেয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীকে শনাক্ত করে রোববার (১৩ মার্চ) সকালে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গ্রেফতারকৃত আলামিন নাম পাল্টে রিফাত ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় কৌশলে শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। ইতোপূর্বে তারাকান্দা থানায়ও এক শিশুকে অপহরণ করে ৬ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫