Skip to content

ডিএসইতে নিম্নমুখী, সিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা।

প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৪ পয়েন্ট। আর সিএসই’র প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট।

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ৫৬টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮২ লাখ টাকা। লেনদেন হওয়া ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ২৫টি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫