Skip to content

সাভারের সেলিম হত্যায় চার জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সাভারের ঘাসিফদিয়া গ্রামে সেলিম হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানা এ দণ্ড প্রদান করেন।

এছাড়া রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্তি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আসামিরা হলেন- খুজরত আলী, আব্দুর রউফ, ওয়াজ উদ্দিন ও সেলাম উদ্দিন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম দস্তগীর রায় ও সাজার বিষয়টি জানিয়েছেন।

গত ২০০৪ সালের ১৬ জুলাই ঢাকার সাভারের ঘাসিফদিয়া গ্রামের মরিচারটেক খালের পাড় থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেলিমের বড় ভাই মো. ইসলাম বাদী হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫