Skip to content

আইফোন নিয়ে ‘ধরা’ গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: মোবাইল অপারেটিং সিস্টেমে বিশ্ব মাতিয়ে দিয়েছে গুগলের অ্যান্ড্রয়েড। এর পেছনে গুগলের সাবেক সিইও এবং বর্তমান আলফাবেটের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক শ্যুমিৎ-এর অনবদ্য ভূমিকা রয়েছে। সম্প্রতি তিন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এক কনফারেন্সে ধরা খেলেন আইফোন নিয়ে। আসলে ধরা খাওয়ার কোনো বিষয় নয়। কারণ, মানুষ তার পছন্দমতো স্মার্টফোন ব্যবহার করবে। কিন্তু হাজার হলেও গুগলের উচ্চ পর্যায়ের মানুষ তিনি। তার কাছে মানুষ একটা অ্যান্ড্রয়েড ফোনই আশা করেন। আইফোন ব্যবহারের সময় কেউ গোপনে তার ছবি তুলে অনলাইনে ছেড়ে দেন। ছবিটি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায়, শ্যুমিত তার আইফোন দিয়ে প্রেস ইভেন্টের ছবি তুলছেন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি একটি ছবি কাউকে পাঠাচ্ছেন। অবশ্য এটা প্রথম নয় যে এরিক অ্যান্ড্রয়েডবিহীন ফোন ব্যবহার করছেন। এর আগেও একবার এভাবে ধরা খান তিনি। তখন তাকে একটি ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল। তখন এ ফোনের বাড়তি কিবোর্ড যে তার দারুণ লাগে তাও বলেছিলেন। তিনি গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে কাজ করছেন ২০১১ সাল থেকে। গুগলের অঙ্গ প্রতিষ্ঠান আলফাবেটের দায়িত্বে আছেন গত বছর থেকে। গুগলের সিইও হিসাবে কর্মরত ছিলেন ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত। সিলিকন ভ্যালির ছোট একটি প্রতিষ্ঠান থেকে গুগলকে টেক জায়ান্টের রূপ দিতে এই মানুষটির ভূমিকা অনস্বীকার্য। তার হাতেই পরিপূর্ণ হয়েছে আজকের অ্যান্ড্রয়েড সিস্টেম। অথচ তিনিই কিনা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন না!
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫