Skip to content

ঝিনাইদহে ১৬ কেজি গাঁজাসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গার আকড়াপাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ওই গ্রামের শহিদুল ইসলাম (৫৪), তার স্ত্রী আনর্জিরা খাতুন (৪৭) ও একই গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-ছয় জানায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। খবর পেয়ে সকালে বৈডাঙ্গার আকড়াপাড়ায় অভিযান চালিয়ে শহিদুল ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে সাড়ে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।

ঝিনাইদহ র‌্যাব-ছয় এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সুরুজ মিয়া জানান, আটক মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় সোপর্দ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫