ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আগুনে পুড়ে গেছে ৪টি বসতঘর। এতে সবুর মুন্সি নামে ১জন দগ্ধ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আগুনে পুড়ে মারা গেছে ৫টি গবাদি পশু । শুক্রবার সকালে ও দুপুরে পৃথক অগ্নিকান্ডে শৈলকুপার নওপাড়া, বারইপাড়া ও আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, চুলার আগুন থেকে নওপাড়া গ্রামের সেকেন্দার আলীর বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনে । এদিকে শুক্রবার ভোরের দিকে বারইপাড়া গ্রামে আবুল হোসেন মুন্সির বাড়িতে রান্না ঘর থেকে চুলার আগুন ধরে যায় । এতে দুটি ঘর, গোয়াল ঘর পুড়ে যায় । আগুন নেভাতে গিয়ে সবুর মুন্সি নামের এক যুবক দগ্ধ হয় । তাকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এছাড়া দুপুরে আউশিয়া গ্রামের মাছিদুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে, এতে ১টি ঘর ভস্মিভূত হয়, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, পৃথক ৩টি এলাকায় আগুনে ৫টি বাড়ি-ঘর পুড়ে গেছে, এছাড়া ১জন গগ্ধ ও ৫টি গবাদিপশু মারা গেছে ।
ঝিনাইদহে আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর, ১জন দগ্ধ !
আপডেট :March 19, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
