Skip to content

শিশু দিবসে রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

রিয়াদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৌদি আরব পূর্বাঞ্চলীয় প্রদেশ কার্যনির্বাহী কমিটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে রিয়াদের নায়াগ্রা হোটেল হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পূর্বাঞ্চলীয় প্রদেশ কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মুসফিকুর রহমান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর যুবলীগের প্রধান উপদেষ্ঠা শাহীদুল হক শাহীদ, রিয়াদ শিবচর থানা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাসুদ পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম, সহ সভাপতি গিয়াস উদ্দীন শাহবাজ প্রমুখ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাজ্জাদ আরমান, বাদল মোল্লা, লিটন মোল্লা, জসিম খান, পাষান মোল্লা, রাজ্জাক হাওলাদার, শহীদ মাতাব্বর, ফারুক খান, দেলোয়ার হোসেন, শাহাদাৎ মাতাব্বর, আরব আলী, জুয়েল রানা, আল আমিন সজল, শরীফুল ইসলাম স্বপন, মোহাম্মদ সোহাগ, মাসুদ পারভেজ খান, সোহেল খান, আব্দুর রহিমসহ রিয়াদের আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু, তার পরিবার এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫