Skip to content

কাউন্সিলস্থলে নেতাকর্মীদের ভিড়, শুরুতেই বিশৃঙ্খলা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে উপস্থিত হচ্ছেন। এদিকে সকাল পৌনে ৮টার দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে প্রবেশ পথে দেখা দেয় বিশৃঙ্খলা। আগত নেতাকর্মীদের মধ্যে শোরগোল ও ধাক্কাধাক্কি শুরু হলে দলের মধ্যেম সারির কিছু নেতা গিয়ে পরিস্থিতি সামাল দেন। আজ শনিবার সকাল ৮টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন কাউন্সিলস্থলে। এতে রমনা, মৎস্য ভবন, শাহবাগ, প্রেসক্লাব এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। মূলত তিন হাজার ১০০ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হচ্ছে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন কাউন্সিলের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল। মুক্ত করবই গণতন্ত্র প্রতিপাদ্য সামনে রেখে এবারের কাউন্সিলের স্লোগান ঠিক করা হয়েছে ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ। অবশ্য বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল আলাদা আলাদা স্লোগান ঠিক করেছে। নিজ নিজ সংগঠনের পক্ষে পোস্টার, ব্যানার ও ফেস্টুন তৈরি করেছে তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫