স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বাংলাদেশের বিশাল জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে নৌবহরে সংযোজিত হলো নতুন তিনটি আধুনিক যুদ্ধজাহাজ। নাম বানৌজা ‘সমুদ্র অভিযান’ বানৌজা ‘স্বাধীনতা ও বানৌজা ‘প্রত্যয়’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে এই নৌ জাহাজগুলোর কমিশন সম্পন্ন করেন।
কমিশনিং শেষে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে দেশের নৌবাহিনী আরও এক ধাপ এপিয়ে গেলো। তিনি বলেন, এই সব জাহাজের প্রয়োজন কেবলই নৌবাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্যই এর প্রয়োজন।
এই অগ্রযাত্রায় সহযোগিতার জন্য দেশবাসিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
