Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৩) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, ভোরে ওই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ সকাল ৬টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে প্রিন্টের লুঙ্গি ও চেক শার্ট রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫