Skip to content

কলকাতায় ফারুকীর অনেক নাম: পার্ণো মিত্র

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: মোস্তফা সরয়ার ফারুকী বিগবাজেটের চলচ্চিত্র ‘ডুব’-এ অভিনয় করছেন ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র। সিনমাটিতে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তার খানিকটা উচ্ছ্বাস ঝরলো ছবিটির মহরত অনুষ্ঠানে। গতকাল রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল আয়োজনে মহরতে সাংবাদিকদের জানালেন, ‘কলকাতায় ফারুকীর অনেক নাম। তার ছবিটাতে সাইন করার পর অনেকেই আমাকে জড়িয়ে ধরে বলেছে, ‘ফারুকীর ছবিতে কাজ করছিস!’ ইউ আর লাকি!’

সঙ্গে আরও যোগ করলেন, ‘সিনেমার কোন বাউন্ডারি নেই। ফারুকীকে ধন্যবাদ সেই বাউন্ডারিটা ভাঙার জন্য।’ ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বলিউড-হলিউডের মেধাবী অভিনেতা ইরফান খান, বাংলাদেশেল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী। এবারই সবার সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাত হলেও বোঝাপড়াটা চমৎকার বলে জানালেন পার্ণো, ‘কো-আর্টিষ্ট হিসেবে ইরফান খান, তিশা, প্রাচী আপা খুবই কো-অপারেটিভ। একজন আরেকজনের সঙ্গে বোঝাপড়াটা অনেক ভালো। কয়েকদিন ধরেই ক্রিকেট খেলেছি।’

জানা গেছে, আগামীকাল থেকে শুরু হওয়া শুটিং ঢাকাসহ রাঙামাটি, পুবাইলে চলবে। মহরত অনুষ্ঠানে ইরফান খান, তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচীসহ ছবিটির বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান জাজা মাল্টিমিডিয়ার চেয়্যারম্যান আব্দুল আজিজ, ভারতের এসকে মুভিজের চেয়্যারম্যান অশোক ধনুকাসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫