Skip to content

বছরের সেরা জুটি নির্বাচিত রনবীর-দীপিকা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন আছে যে চুটিয়ে প্রেম করছেন ‘রামলীলা’ খ্যাত তারকা অভিনেতা-অভিনেত্রী রনবীর সিং এবং দীপিকা পাডুকোন। হাতেনাতে তার প্রমাণও পাওয়া গেছে। আর এমন গুঞ্জন যখন চারদিকে বহমান, ঠিক তখনই বছরের সেরা জুটি নির্বাচিত হলেন বলিউডের এই দুই তারকা অভিনেতা-অভিনেত্রী!

বিগত বছরের ছবিগুলোকে প্রতিবছরেই মূল্যায়ন করে আসছে ‘টাইমস অব ইন্ডিয়া’। প্রতিবারের মত এবারও তারা ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কৃত করলো ২০১৫ সালের সিনেমাগুলোকে। ভারতীয় তারকা অভিনেতা, অভিনেত্রী এবং নির্মাতাসহ অসংখ্য তারকাদের নিয়ে গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত হল ‘টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৬’। যেখানে বছরের সেরা জুটি হিসেবে নির্বাচিত করা হয়েছে আলোচিত অভিনেতা-অভিনেত্রী রনবীর সিং ও দীপিকা পাডুকোনকে।

বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ঐতিহাসিক সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে অনবব্ধ অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জয় করলেন তারা। অনুষ্ঠানে রনবীর সিং উপস্থিত থাকলেও ছিলেন না দীপিকা পাডুকোন। বর্তমানে বলিউডের সিনেমা ‘ট্রিপল এক্স’-এর সিক্যুয়ালে অভিনয় করতে হলিউড সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে কানাডায় আছেন।

প্রসঙ্গত, ১৮ মার্চ রাতে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড’। যেখানে সেরা ছবি নির্বাচিত করা হয়েছে গত বছরের জুলাইয়ে বলিউডে মুক্তি পাওয়া সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত প্রশংসনীয় সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। এছাড়া ‘বাজিরাও মাস্তানি’র জন্য সেরা নির্মাতা সঞ্জয় লীলা বানসালি এবং সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন রনবীর সিং।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫