স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হয়েছে। আগামী এপ্রিলের থেকেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন এবং তা গত বছরের জুলাই মাস থেকে কার্যকর হবে।
মন্ত্রী শনিবার সকালে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিরোধ যুদ্ধে শহীদ হুরমত আলীর কবর প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ১৯ মার্চ স্বাধীনতার প্রথম প্রতিরোধ দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেয়া হবে।
মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, জেলা প্রশাসক এস এম আলম, শহীদ হুরমতের মেয়ে হালিমা খাতুন।
