Skip to content

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন ফজলে কবির

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ায় সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়েছেন গভর্নর ফজলে কবির।

এর আগে শনিবার (১৯ মার্চ) বিকেলে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান জানান, রোববার (২০ মার্চ) থেকে নতুন গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন ফজলে কবির।

গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আতিউর রহমান। পরে সাবেক অর্থসচিব ফজলে কবিরকে নতুন গভর্নরের দায়িত্ব দেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫