Skip to content

তাসকিন-সানির নিষেধাজ্ঞায় সৌদি আরবে ক্ষোভ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

রিয়াদ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

রোববার (২০ মার্চ) রাতে রিয়াদের বাথাস্থ আল মারজান হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপুর্ণ আসর চলাকালে হুট করে একটি অভিযোগ এনে এরপর ত্বরিৎ গতিতে পরীক্ষা করিয়ে বাংলাদেশের দুজন সেরা খেলোয়াড়কে আইসিসির নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্তে তারা বিস্মিত।

তারা বলেন, টোয়েন্টি-টোয়েন্টিতে বাংলাদেশ যখন পেছনে পড়েও ঘুরে দাঁড়ানোর অভ্যাস রপ্ত করছে, ঠিক তখনই দলের দুই সেরা বোলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশকে নিয়ে এই ‘ঘৃণ্য ষড়যন্ত্রের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সাজু, এনাম হক, কামাল হোসেন, শফিকুল ইসলাম মানিক, এসএম ফয়েজ, সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক এমএইচ প্রিন্স আহমেদ, সহ সাংগঠনিক শাহাদাৎ শাহেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক আরিফ মৃধা, সহ সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক সোহেল খান, সহ তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ খান, মোহাম্মদ রুবেল মিয়া, কামাল মিয়া, লোকমান হোসেন রুবেল প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫