Skip to content

এসডিজি অর্জনে প্রতিবছর ১৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের প্রতিবছর ১০৯ দশমিক ৪ বিলিয়ন থেকে ১৫৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

বোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা: বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে বিশ্বব্যাংক এ তথ্য জানান।

সংলাপে এসডিজি অর্জনের নানা চ্যালেঞ্জগুলো তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেইন।

তিনি বলেন, এসডিজি অর্জনের জন্য প্রতিবছর উন্নত দেশগুলোর জন্য ৫ থেকে ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। সে হিসেবে উন্নয়নশীল দেশ বাংলাদেশের জন্য প্রতিবছর ১০৯ দশমিক ৪ বিলিয়ন থেকে ১৫৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার দরকার হবে।

‘তবে উন্নত দেশের জন্য এ খাত অর্জনে প্রয়োজন ৩ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।’

মূল প্রবন্ধে বলা হয়, এসডিজি অর্জনের জন্য বর্তমানে ৫৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ দরকার। কিন্তু আছে মাত্র ১০ বিলিয়ন। ঘাটতি রয়েছে ৪৯ দশমিক ৯ বিলিয়ন ডলার।

এরপরও বাংলাদেশ সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নানা সমস্যা মোকাবেলা করছে। বর্তমানে সরকারি বিনিয়োগ জিডিপির ৬ দশমিক ৮ শতাংশ এবং বেসরকারি বিনিয়োগ ২১ থেকে ২২ শতাংশ।

এসডিজি অর্জনে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে মৌলিক অবকাঠামো, খাদ্য নিরাপত্তা, জলবায়ু চ্যালেঞ্জ, স্বাস্থ্য ও শিক্ষা খাত উন্নয়নে আরও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সিপিডি’র নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫