Skip to content

বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, বান্দরবান ॥
জেলার রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শান্তিপ্রিয় ত্রিপুরাকে (৩৮) বাসা থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৩টার সময় তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসীরা জানান, গত রাতে এক দল অস্ত্রধারী রামদোপাড়া এলাকায় এসে এবারের তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরাকে ঘর থেকে ডেকে নিয়ে রামদোপাড়া এবং মঘাপাড়া এলাকার মাঝামাঝি এলাকায় গুলি করে হত্যা করে চলে যায়। তিনি জেএসএসের সমর্থক ছিলেন কিন্তু বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

এই ব্যাপারে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু চাহেল তস্তরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫