Skip to content

কাউন্সিলে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপিত: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছে। এতে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাউন্সিলের সার্বিক বিষয় জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

গত শনিবার বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

মির্জা ফখরুল বলেন, “কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেয়া বক্তব্য বিকৃত করে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

ফখরুল বলেন, “একটি বৃহৎ রাজনৈতিক দলের কাউন্সিলে শুভেচ্ছা না জানিয়ে ক্ষমতাসীন দল বিভ্রান্তি ছড়াচ্ছে।”

কমিটি ঘোষণা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “কাউন্সিলে কমিটি ঘোষণার ক্ষমতা চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, দায়িত্বটি গুরুত্বপূর্ণ। প্রকৃত ত্যাগী, সাহসী আর যোগ্যদের খুঁজে বের করে কমিটি করা হবে।”

গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। এর আগে তৃণমূল থেকে সংশোধনের প্রস্তাব চাওয়া হয়। প্রস্তাব পাওয়ার পর কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র সংশোধন উপকমিটি সেই প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেয়। স্থায়ী কমিটি গত ১৭ মার্চ সেগুলি খসড়া অনুমোদন দেয়। পরে কাউন্সিলে তা পাস হয়।”

এ প্রসঙ্গে তিনি জানান, দলের ভাইস- চেয়ারম্যান পদ ১৭ থেকে বৃদ্ধি করে ৩৫ করা হয়েছে। এছাড়া প্রতি বিভাগে ১ জন সাংগঠনিক সম্পাদক ও দুইজন সহ সাংঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া আরো কিছু পদে সহ সম্পাদক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫