Skip to content

কাল থেকে ত্রিপুরার বিদ্যুৎ পাবে কুমিল্লাবাসী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য আন্তঃদেশীয় গ্রিড সংযোগের উদ্বোধন হচ্ছে আগামীকাল বুধবার।

কাল সকাল ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

উদ্বোধন উপলক্ষে রাজধানীর বিদ্যুৎ ভবনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় বলেন, ‘প্রাথমিকভাবে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এই বিদ্যুৎ কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবহৃত হবে। আমদানিকৃত এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে প্রায় সাড়ে ৬ টাকা।’

বিদ্যুতের দাম বেশি হচ্ছে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বন্ধু হিসেবে ভারত আমাদের এই বিদ্যুৎ দিচ্ছে। এতে ক্যাপাসিটি চার্জ নেই ৷ যতটুকু বিদ্যুৎ নেব শুধু তার দাম দেব ৷ ত্রিপুরা থেকে ভবিষ্যতে আরও বিদ্যুৎ আসবে।’

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাউসসহ মন্ত্রণালয় ও দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) সূত্রে জানা যায়, ত্রিপুরা হতে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে দ্বিতীয় আন্তঃদেশীয় গ্রিড সংযোগ স্থাপন করা হয়েছে।

এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় পিজিসিবি নির্মিত প্রথম আন্তঃদেশীয় গ্রিড সংযোগের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫