Skip to content

সরকারি কোষাগারে ইটিভিকে দিতে হচ্ছে ৩০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ফ্রিকোয়েন্সি বাবদ একুশে টেলিভিশনকে সরকারের কোষাগারে ৩০ কোটি আট লাখ টাকা দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ রায় দেন।

এছাড়া ইটিভির টেরিস্ট্ররিয়াল সম্প্রচার বাতিল করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা অন্য রিট আবেদনটিও খারিজ করে দিয়েছেন আদালত।

২০০৭ সালের ২১ মার্চ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) ফ্রিকোয়েন্সি বাবদ ৩০ কোটি আট লাখ টাকা চেয়ে ইটিভি কর্তৃপক্ষকে চিঠি দেয়। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে চিঠির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন আদালত।

গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫