Skip to content

আবারো সম্পর্কে ফিরতে পারেন রনবীর-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে হৃদয় বিদারক ‘ব্রেক-আপ’ মনে করা হয় রনবীর কাপুর ও ক্যাটরিনার মধ্যকার প্রেমের সম্পর্কটির। কারণ চলতি বছরেই তাদের যে বিয়ে হওয়ার কথা একেবারে পারিবারিকভাবেই পাকাপোক্ত ছিল। কিন্তু এই বিচ্ছেদ সবকিছু বদলে দিয়েছে। তবে আশার কথা, আবারো আগের সম্পর্কে ফিরতে পারেন রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

চলতি মাসের জানুয়ারি থেকে রনবীর ও ক্যাটরিনার একসঙ্গে জুটিবেধে ‘জাগ্গা জাসুস’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল। কিন্তু এরইমধ্যে দুজনের সম্পর্কের অবনতি ঘটায় প্রখ্যাত নির্মাতা অনুরাগের ছবিটি আদৌ হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। দুজনের মধ্যে ‘ব্রেক আপ’ হয়ে গেলেও অনেক বুঝিয়ে নির্মাতা অবশেষে রাজি করান রনবীর ও ক্যাটকে। অতঃপর চলতি মাস থেকে শুরু হয়েছে ছবির শুটিং।শুটিং সেটে দুজনের মধ্যে ব্যক্তিগত কোনো ধরনের কথাবার্তা এখন পর্যন্ত না হলেও ক্যাট ও রনবীরের বন্ধুবান্ধব আশা করছেন, হয়তো জাগ্গা জাসুসের শুটিংয়ের মধ্য দিয়ে ফের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কের জোড়া লাগতে পারে!

এর আগে যখন ‘ব্রেক আপ’-এর জন্য ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিং শুরু করতে পারছেন নির্মাতা, তখন নায়ক নায়িকার প্রতি ক্ষোভ না দেখিয়ে সালমান খানের প্রতি রাগ ঝেড়েছিলেন অনুরাগ বসু। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন রনবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। অথচ মাঝখানে ধুম করে রবনীর-ক্যাটরিনার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে যাওয়ায় বেচারা নির্মাতা পড়েছিলেন মহা ঝামেলায়। কারণ জানুয়ারি থেকে পুরোদমে ছবিটির শুটিং করার কথা থাকলেও রনবীর-ক্যাটরিনাকে যে এক করতে পারছিলেন না তিনি! আর এর পুরো ক্ষোভ গিয়ে পড়েছিল ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খানের উপর। নির্মাতা অনুরাগ রাগ করে বলছিন সালমানের জন্যই ক্যাটরিনা ও রনবীরের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। আর তার জন্যই এই দুজনকে মিলাতেও পারছেন না তিনি।

তবে শেষ পর্যন্ত শুটিং শুরু হওয়ায় জাগ্গা জাসুস নিয়ে দুর্দান্ত আশাবাদী নির্মাতা অনুরাগ বসু। আর অন্যদিকে রনবীর ও ক্যাটরিনার বন্ধুবান্ধবও প্রবল আশাবাদী যে, এই ছবির মধ্য দিয়েই হয়তো ভাঙা প্রেম জোড়া লাগবে ক্যাটরিনা ও রনবীরের! এখন দেখার বিষয়, সত্যিই কি আবার এমনটি হয় কিনা?

প্রসঙ্গত, চলতি বছরেই পারিবারিকভাবে বিয়ের কথা শোনা যাচ্ছিল রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মধ্যে। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে গেল এই জুটির! সবাই বিচ্ছেদটি স্বাভাবিক বলে মেনে নিলেও মেয়ের মা হিসেবে তা মানতে নারাজ ক্যাটরিনার মা সুজানা কাইফ। আর তাই রনবীরের সাথে ফের নিজের মেয়ে ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগানোর সর্বোচ্চ চেষ্টাও করছেন সুজানা। কিন্তু রনবীরের পরিবা এই বিষয়ে কোনো আগ্রহ দেখাননি। তাদের কথা, ছেলে-মেয়েরা যা সিদ্ধান্ত নিবে তাই তারা মেনে নিবেন!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫