Skip to content

এটি আমাদের সবচেয়ে বড় পরাজয়: মাশরাফি

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: এর আগে বহু ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বহু ম্যাচেই তীরে এসে তরী ডুবিয়েছে তারা। কিন্তু এমন ম্যাচ হয়তো খুব কমই হয়েছে। তাই ভারতের বিপক্ষে এদিনের হারটাকে নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাত্র ১ রানে হেরেছে বলেই মাশরাফির এত আক্ষেপ। তার চেয়ে বড় কথা, হাতে উইকেট রয়েছে পাঁচটি, দুজন অভিজ্ঞ ও সেট ব্যাটসম্যান পিচে এবং তিন বলে দুই রান প্রয়োজন ছিল তখন। স্বাভাবিক কারণে এই হারটা অবাক করার মতো।

বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,‘এটি শুধু আমার একারই নয়, ড্রেসিংরুমে আমরা যাঁরা ছিলাম, আমাদের সবারই কাছে এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। এমন হার আসলে মেনে নেওয়ার মতো নয়।’

তবে এর বাইরে পুরো ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে বলে মনে করেন মাশরাফি, ‘শেষ তিন বল বাদ দিলে পুরো ম্যাচেই আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—প্রতিটি বিভাগেই আমরা ভালো খেলেছি এবং আধিপত্য দেখিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, শেষ পর্যন্ত আর পারলাম না আমরা।’

ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ মাত্র ১ রানে হেরেছে। টসে হেরে স্বাগতিকরা প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফিদের সামনে ১৪৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। কিন্তু বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪৫ রানে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫