বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের জনপ্রিয় ট্যুরিস্ট এলাকা কফ’স হারবার বিচে পানিতে ডুবে ইশতিয়াকখান (২৯) নামে একজন বাংলাদেশি শিক্ষার্থীসহ দু’জন মারা গেছেন।
গত সোমবার কফ’স হারবার পার্ক বিচে দু’জন সাঁতারুকে সমুদ্রের স্রোতে ভেসে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা উদ্ধারকর্মীদের জানান। উদ্ধারকর্মীরা একজনকে সমুদ্র তীর থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করে আনার পর পরই তিনি মারা যান। অপরজনকে আরও কিছুসময় পর উদ্ধার করে দ্রুত স্থানীয় কফ’স হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকগণ তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতেরআত্মীয় রনি জানান, ইশতিয়াক খান মেলবোর্নে থাকেন। তিনি পড়াশুনা শেষ করেকফ’স হারবারে বেড়াতে এসেছিলেন।
পুলিশ দুর্ঘটনার ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রেখেছে।
বাংলাদেশ হাইকমিশনের মিডিয়া বিভাগেরপক্ষ থেকে নিউ সাউথ ওয়েলস স্টেট পুলিশ, ফরেনসিক বিভাগ ও নিহতের পরিবারের সাথে যোগাযোগ করছে। নিহতদের জানাজা ও মৃতদেহ দেশে পাঠানোর জন্য লাকেম্বা মুসলিম ফিউনারেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
