Skip to content

সেক্সটিংয়ে মজছে সাতের শিশুরাও!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সেক্সটিং নিয়ে ফাঁস হল এক চাঞ্চল্যকর তথ্য!

সমীক্ষা বলছে, মাত্র সাত বছরের শিশুরা পর্যন্ত যৌনতা সংক্রান্ত ছবি, কথাপকথন কিংবা ভিডিও শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছে।
আমেরিকার মহিলা শিক্ষকদের সংগঠন এনএএসইউডব্লিউটি (ঘঅঝটডঞ) জানাচ্ছে, অর্ধেকের বেশি শিক্ষক জানিয়েছে, তাদের যেসব শিক্ষার্থী সোশ্যাল মিডিয়াতে যৌনতা সংক্রান্ত তথ্য আদান-প্রদান বা ‘সেক্সটিং’করে, তাদের তারা চেনেন। শিক্ষকদের এক-চতুর্থাংশ জানতেন, ১১ বছরের শিক্ষার্থীরা সেক্সটিংয়ের সঙ্গে যুক্ত! কিন্তু সম্প্রতি সবচেয়ে ছোট সাত বছরের একজনকে শনাক্ত করা গিয়েছে, যে সোশ্যাল মিডিয়াতে সেক্সটিং করতে ভালোবাসছে। আর ১৩থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা এতে জড়িত সবচেয়ে বেশী। সম্প্রতি পড়ুয়াদের মধ্যে নিজেদের যৌনতার ছবি কিংবা নিজেদের নগ্ন শরীরের ভিডিও বন্ধুদের মধ্যে আদান-প্রদান করতে বেশি দেখা গিয়েছে।

সেক্সটিংয়ে মজছে সাতের শিশুরাও!এনএএসইউডব্লিউটির এক আধিকারিক জানিয়েছেন, এনএএসইউডব্লিউটি তিন বছর ধরে এই বিষয়ে সমীক্ষা চালাচ্ছে। দেখা গিয়েছে, যত দিন যাচ্ছে তত পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যা আগামিদিনে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ওই সংগঠনটি। এজন্যে দেশের সমস্ত স্কুলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫